মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 1
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 2
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 3
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 4
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 5
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি

মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
মাঠে আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁর দুই দশকের বর্ণিল ক্যারিয়ারকে এবার মাঠেই বিশেষ সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের ১০ম মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে করতালি দেওয়া হবে মেসির সম্মানে। পুরুষ ও নারী—সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় এই উদ্যোগ কার্যকর হবে। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই বেছে নেওয়া হয়েছে ১০ম মিনিট।
এএফএ জানিয়েছে, যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে একটি বিশেষ ভিডিওও দেখানো হবে। এর আগে মেসির অবসরের ঘোষণার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।
গত সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা তিনটি কাগজের ছবি প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। সেখানে তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই হবে আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ ম্যাচ।
২০০৫ সালে আর্জেন্টিনার মূল জাতীয় দলে অভিষেকের পর মেসি দেশটির হয়ে খেলেছেন দুই দশকেরও বেশি সময়। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ১২৫—যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান।
বিশ্বকাপেও একাধিক রেকর্ডের মালিক মেসি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ ২৩ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাঁর।
মেসির আন্তর্জাতিক অধ্যায় তাই শুধু অবসরের ঘোষণা দিয়ে শেষ হচ্ছে না। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে দেশের প্রতিটি ঘরোয়া মাঠে এবার বাজবে করতালির ধ্বনি—১০ম মিনিটে, এক মিনিট ধরে।















