Image

সাহিবজাদা-সাদাকাতের ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের সিরিজে এগিয়ে যাওয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
সাহিবজাদা-সাদাকাতের ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের সিরিজে এগিয়ে যাওয়া

সাহিবজাদা-সাদাকাতের ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের সিরিজে এগিয়ে যাওয়া

সাহিবজাদা-সাদাকাতের ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের সিরিজে এগিয়ে যাওয়া

অধিনায়ক সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শুক্রবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার করা ১৮২ রান ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা। পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা, যিনি খেলেছেন ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস।

উদারার ব্যাটে শ্রীলঙ্কার ১৮২

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণের সামনে শুরুতে চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই অধিনায়ক কুসাল মেন্ডিসের বিদায়ের পর দ্রুত ফিরে যান কামিল মিশারাও।

তবে তৃতীয় উইকেটে লাহিরু উদারা ও কামিন্দু মেন্ডিসের ৬০ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। কামিন্দু ২৩ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন উদারা।

পরে দাসুন শানাকার সঙ্গে পঞ্চম উইকেটে আরও ৫৭ রানের জুটি গড়েন এই ওপেনার। ৩২ বলে ফিফটি পূর্ণ করা উদারা শেষ পর্যন্ত ৫৫ বলে ৯১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা। শানাকা যোগ করেন ১৮ রান।

উদারার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩৬ রানে তিনটি উইকেট নেন। অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ ইমরান ২১ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট।

সাহিবজাদা-সাদাকাতের বিধ্বংসী জুটি

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফাখার জামান ও সাহিবজাদা ফারহান ৩১ বলে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১৩ বলে ২১ রান করে ফাখার বিদায় নিলেও পাকিস্তানের রান তোলার গতি কমেনি।

এরপর সাহিবজাদার সঙ্গে যোগ দেন মাজ সাদাকাত। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে আসে। সাহিবজাদা ৩৩ বলে এবং সাদাকাত মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করেন।

দ্বিতীয় উইকেটে মাত্র ৫২ বলে ৯২ রান যোগ করেন তাঁরা। সাদাকাত চারটি চার ও তিনটি ছক্কায় ২৯ বলে ৫০ রান করে আউট হন। তাঁর বিদায়ের পর হাসান নাওয়াজ ও সাইম আইয়ুব দ্রুত ফিরে গেলেও জয়ের পথ থেকে সরে যায়নি পাকিস্তান।

৮৯ রানের ইনিংসে ম্যাচসেরা সাহিবজাদা

পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে নুয়ান থুশারার বলে ডিপ মিডউইকেটে সাহান আরাচ্চিগের দুর্দান্ত ক্যাচে পরিণত হন সাহিবজাদা। ১০টি চার ও চারটি ছক্কায় ৫৩ বলে ৮৯ রান করেন তিনি।

তখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। শাদাব খান দ্রুত আউট হলেও খাওয়াজা নাফে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। ১৮.৫ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

অধিনায়ক হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই সাহিবজাদার এমন ইনিংস পাকিস্তানকে গুরুত্বপূর্ণ জয় এনে দিল। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। একই মাঠে আগামী রোববার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three