Image

ওলিসের গোলে এগিয়েও ইতালির কাছে পয়েন্ট হারাল ফ্রান্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 38 মিনিট আগে
ওলিসের গোলে এগিয়েও ইতালির কাছে পয়েন্ট হারাল ফ্রান্স

ওলিসের গোলে এগিয়েও ইতালির কাছে পয়েন্ট হারাল ফ্রান্স

ওলিসের গোলে এগিয়েও ইতালির কাছে পয়েন্ট হারাল ফ্রান্স

উৎসবের প্রস্তুতি নিয়েই যেন মাঠে নেমেছিল ফ্রান্স। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ইতালির বাধায় থমকে যেতে হলো জিনেদিন জিদানের দলকে। স্তাদ দ্য ফ্রান্সে নেশনস লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চেহারা বদলে যায়। ৫৫ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। ফ্রি-কিক থেকে সরাসরি শট না নিয়ে রায়ান শেরকি বল বাড়িয়ে দেন ওলিসের দিকে। বাঁ পায়ের দুর্দান্ত শটে ক্রসবারে লেগে বল জালে জড়িয়ে যায়। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার কিছুই করার ছিল না।

এর আগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে জয় এনে দিয়েছিলেন ওলিসে। ইতালির বিপক্ষেও গোল করে টানা দ্বিতীয় ম্যাচে দলের হয়ে নায়ক হওয়ার পথে ছিলেন তিনি।

তবে ১৩ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ইতালি। তুরস্কের বিপক্ষে আগের ম্যাচে ইতালির ৪-১ গোলের জয়ে প্রথম গোল করা আলেসান্দ্রো বাস্তোনি এবারও গোলের দেখা পান। বল নিয়ে এগিয়ে গিয়ে তাঁর নেওয়া শট মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে জালে জড়ায়। নেশনস লিগে চলতি আসরে এটি বাস্তোনির দ্বিতীয় গোল।

শেষদিকে আরও বড় ধাক্কা খায় ফ্রান্স। দায়োত উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তবে সংখ্যায় এগিয়ে গিয়েও জয়সূচক গোলটি করতে পারেনি ইতালি।

ফ্রান্সের গোল না পাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল দোন্নারুম্মার। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক ম্যাচে মোট সাতটি সেভ করেন এবং ইতালিকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন।

এই ড্রয়ে নেশনস লিগে প্রথম দুই ম্যাচে ১-০ ব্যবধানে জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল ফ্রান্স। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানে শীর্ষে জিদানের দল। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম, ৪ পয়েন্ট নিয়ে তিনে ইতালি। তুরস্কের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট নেই।

গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা করেছেন জোড়া গোল, অন্যটি রোমেলু লুকাকুর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three