মাদক মামলায় মিশরীয় টিভি উপস্থাপিকা সারা খলিফা ও আরও ১২ জনের মৃত্যুদণ্ড।
- 1
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 2
মরিনিওর রিয়াল মাদ্রিদে ‘মধুচন্দ্রিমা’ শেষ? সাত ম্যাচে উঠে এসেছে একাধিক প্রশ্ন
- 3
মুশতাকের বিশ্বাস, ‘ভালো ক্রিকেট খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়?’
- 4
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 5
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের

মাদক মামলায় মিশরীয় টিভি উপস্থাপিকা সারা খলিফা ও আরও ১২ জনের মৃত্যুদণ্ড।
মাদক মামলায় মিশরীয় টিভি উপস্থাপিকা সারা খলিফা ও আরও ১২ জনের মৃত্যুদণ্ড।
মাদক তৈরি ও পাচারের মামলায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। তাঁদের বিরুদ্ধে সংগঠিত অপরাধী চক্র গঠন করে মাদক তৈরির উপকরণ সংগ্রহ ও সিনথেটিক মাদক উৎপাদন ও পাচারের অভিযোগ আনা হয়েছিল।
৩৯ বছর বয়সী সারা খলিফা ‘মিশন ইম্পসিবল’ নামের অপরাধবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বড় অনুসারী রয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত চক্রটি বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ করে আবাসিক দুটি অ্যাপার্টমেন্টকে গোপন ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করত। অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির উপকরণ জব্দ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মামলায় মাদক পাচারের পাশাপাশি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগও ছিল। আদালতের রায়ের আগে মিশরের গ্র্যান্ড মুফতির মতামত নেওয়া হয়, যা দেশটির আইনে মৃত্যুদণ্ডের মামলায় প্রচলিত একটি প্রক্রিয়া।
সারা খলিফা অবশ্য শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। ফলে এই মৃত্যুদণ্ড এখনই কার্যকর হচ্ছে না এবং মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া বাকি রয়েছে।
এই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। মাদক মামলায় এতজনের একসঙ্গে মৃত্যুদণ্ডের রায় ঘিরে মিশরের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।




















