কাশ্মীরের উঠতি পেসার আকিব, বুমরার বিকল্পের দৌড়ে
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
৯২ মিনিটে হাকপোর গোল, জার্মানির বিপক্ষে হার এড়াল নেদারল্যান্ডস

কাশ্মীরের উঠতি পেসার আকিব, বুমরার বিকল্পের দৌড়ে
কাশ্মীরের উঠতি পেসার আকিব, বুমরার বিকল্পের দৌড়ে
গত দুই মৌসুমে ১০৪ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে ১৬২ শিকার, গড় মাত্র ১৮.৬৩। সংখ্যাগুলোই বলে দেয় কতটা ধারাবাহিক ছিলেন আকিব দার নবী। ২০২৫ সালের দুলীপ ট্রফিতে ইস্ট জোনের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে এমন কীর্তি গড়া মাত্র পঞ্চম ভারতীয় বোলার হন। তবু এত সাফল্যের পরও দীর্ঘদিন আইপিএলের কোনো দল তাঁর দিকে হাত বাড়ায়নি। শেষ পর্যন্ত ২০২৬ মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে আবারও নির্বাচকদের নজর কাড়েন নবী। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত ফোনকল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কার্ডিফে হাঁটুতে চোট পাওয়া জাসপ্রিত বুমরা পুরোপুরি সুস্থ হতে না পারায় শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন। তাঁর জায়গাতেই সুযোগ পান ২৯ বছর বয়সী এই কাশ্মীরি পেসার।
পারভেজ রসুল ও উমরান মালিকের পর নবী হলেন জম্মু ও কাশ্মীর থেকে সিনিয়র ভারতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার। তবে লাল বলের ক্রিকেটে তিনিই প্রথম। আর যদি গল টেস্টে অভিষেক হয়, তবে ইতিহাস গড়ে তিনি হবেন জম্মু ও কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার।
কাশ্মীরের সরু গলি আর স্থানীয় মাঠ থেকে শুরু হওয়া নবীর যাত্রা তাই এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের দরজায়। ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট কলম্বোয়। তার আগে ৭ আগস্ট কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বুমরার বিকল্প হিসেবে সুযোগ পেলেও, আকিব দার নবীর সামনে এখন নিজের আলাদা পরিচয় গড়ে তোলার বড় মঞ্চ।













