আল নাসরের হয়ে নতুন রেকর্ড রোনালদোর, ১০৪ গোলে ছাড়ালেন আল সাহলাওয়িকে
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়
- 5
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

আল নাসরের হয়ে নতুন রেকর্ড রোনালদোর, ১০৪ গোলে ছাড়ালেন আল সাহলাওয়িকে
আল নাসরের হয়ে নতুন রেকর্ড রোনালদোর, ১০৪ গোলে ছাড়ালেন আল সাহলাওয়িকে
রেকর্ডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা যেন থামছেই না। ৪১ বছর বয়সেও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
গত রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। ফলে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে।
২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি। রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর তিন বছরের একটু বেশি সময়েই সেই রেকর্ড ভেঙে দিলেন।
আল তাওউনের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও ফেলিক্স বক্সে ঢুকে কাটব্যাক করলে বল পান মোহামেদ সিমাকান। তাঁর নেওয়া শট ছয় গজের মধ্যে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো।
এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। অর্থাৎ ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ২২ গোল দূরে তিনি।
ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওউন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর গোল এনে দেয় কাঙ্ক্ষিত জয়। এই জয়ে সৌদি প্রো লিগে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আল নাসর।
এর আগে আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয় ৩-২ গোলের জয় পেয়েছিল তারা। ওই ম্যাচে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থাকা আল নাসর শেষ ১৬ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয়। তবে আল তাওউনের বিপক্ষে এবার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো।












