Image

রিয়ালকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা: তেবাসের বিরুদ্ধে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 39 মিনিট আগে
রিয়ালকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা: তেবাসের বিরুদ্ধে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ

রিয়ালকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা: তেবাসের বিরুদ্ধে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ

রিয়ালকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা: তেবাসের বিরুদ্ধে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ

রিয়াল মাদ্রিদ টিভি ও ক্লাবটির ম্যানেজমেন্টের প্রচারণামূলক কৌশলকে জার্মানির নাৎসি পার্টির ব্যবহৃত প্রচার পদ্ধতির সঙ্গে তুলনা করার ঘটনায় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)।

বৃহস্পতিবার সিএসডি জানায়, বিষয়টি স্পোর্টস ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। তেবাসের মন্তব্য ক্রীড়া আইন ১০/১৯৯০-এর ৭৬.৪.বি অনুচ্ছেদ লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে অনুরোধ করেছে সংস্থাটি।

ওই আইনে ক্রীড়াঙ্গনের মর্যাদা বা শালীনতা ক্ষুণ্ণ করে—এমন কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞার মতো শাস্তির বিধান রয়েছে।

৬৪ বছর বয়সী তেবাস গত শুক্রবার সামাজিক মাধ্যমে রিয়াল মাদ্রিদকে নিয়ে ওই মন্তব্য করেন। এর পরপরই রিয়াল মাদ্রিদ কঠোর প্রতিক্রিয়া জানিয়ে লা লিগা সভাপতির পদত্যাগ দাবি করে।

কী বলছেন তেবাস?

সিএসডি বিষয়টি প্রকাশ্যে আনার পর সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তেবাস। তার দাবি, তিনি রিয়াল মাদ্রিদের আদর্শ কিংবা ক্লাবটির সমর্থকদের সঙ্গে নাৎসি পার্টির কোনো তুলনা করেননি। বরং রিয়াল মাদ্রিদ টিভি ও ক্লাব ব্যবস্থাপনার কথিত প্রচারণা কৌশল নিয়ে মন্তব্য করেছিলেন বলে জানান তিনি।

তেবাস আরও বলেন, লা লিগার সততা নিয়ে রিয়াল মাদ্রিদ যে প্রশ্ন তুলেছে, সেই বিষয়েও প্রয়োজন হলে একই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে।

তিনি লেখেন, “প্রতিযোগিতাকে রক্ষা করার অর্থ হলো, যারা প্রতিনিয়ত এর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদের জবাব দেওয়া। এটি আমার দায়িত্বের অংশ এবং আমি তা পালন করে যাব।”

রিয়াল–তেবাস বিরোধ দীর্ঘদিনের

রিয়াল মাদ্রিদের সঙ্গে তেবাসের বিরোধ নতুন নয়। গত সেপ্টেম্বরে রেফারিং নিয়ে ক্লাবটির অভিযোগের পর রিয়াল নতুন লা লিগা সভাপতির দাবি জানিয়েছিল। এর আগে তেবাস রেফারিং-সংক্রান্ত রিয়ালের অভিযোগকে মাঠের ব্যর্থতা আড়াল করার ‘ধোঁয়াশা’ হিসেবে মন্তব্য করেছিলেন।

২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন তেবাস। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

এদিকে, তেবাসের বিরুদ্ধে সিএসডির অভিযোগ এখন স্পোর্টস ট্রাইব্যুনালে কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়। ট্রাইব্যুনালের পর্যালোচনার পরই তার মন্তব্য ক্রীড়া আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three