স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি
- 1
২১ বছরেই ইতিহাস, ব্যাটে ফিফটি–বলে ৬ উইকেট: কে এই আরাফাত মিনহাস?
- 2
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
- 3
‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি
- 4
গোল না করেও অ্যানফিল্ডের নায়ক ১৮ বছরের এনগোমোহা, ভিয়ারিয়ালের বিপক্ষে দুই অ্যাসিস্টে মাতালেন লিভারপুল সমর্থকদের
- 5
‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলনে অদ্ভুত স্লোগান, ঘিরে বিতর্ক

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি
আন্তর্জাতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেবেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া। আয়োজকদের আনুষ্ঠানিকতা অনুযায়ী, রাজপরিবারের উপস্থিতিতে এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।
১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। বিজয়ীদের দেওয়া হয় শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থপুরস্কার।
গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ড মেসিকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করে। মাঠের অসাধারণ সাফল্য, ধারাবাহিক পারফরম্যান্স ও বিনয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ডও বিচারকদের বিবেচনায় এসেছে বলে জানানো হয়।
বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন ব্যক্তিত্বের মধ্য থেকে মেসিকে নির্বাচিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে ফুটবলের বাইরেও তাঁর সামাজিক অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে।














