বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখতে বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ
- 1
কাম্প নউয়ে মরিনিয়োর প্রত্যাবর্তনে বার্সার ৪-১ জয় দেখছেন পিকে
- 2
রিয়ালকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা: তেবাসের বিরুদ্ধে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ
- 3
হাসপাতালে ৩০ ঘণ্টা অপেক্ষা, যন্ত্রণায় কাতর ৮৬ বছরের জোয়ান
- 4
নিরাপত্তাজনিত কারণে পিএসজি-লিওঁ ম্যাচ স্থগিত, নতুন সূচি ২৬ অক্টোবর
- 5
হ্যালোইনে স্টারবাকসের নতুন ‘ব্ল্যাক ক্যাট ফ্রাপুচিনো’ ও ‘ব্ল্যাক নাইট কুকি’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখতে বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখতে বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্ট দেখতে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচ দিনের ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।
মিরপুরে কোন গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখা যাবে?
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম টেস্টের পাঁচ দিনই দর্শকেরা মিরপুর স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে বসে খেলা দেখতে পারবেন। অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রিকেটপ্রেমীরা।
তবে স্টেডিয়ামের সব আসনের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও আতিথেয়তা এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিনা মূল্যে গ্যালারিতে খেলা দেখার এই সুযোগ থাকছে না।
সিরিজের প্রথম টেস্টে দর্শকদের মাঠে আসতে উৎসাহিত করতেই বিসিবির এই উদ্যোগ। এখন দেখার বিষয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লড়াই দেখতে মিরপুরে কতটা দর্শক সমাগম হয়।
















