Image

অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা জানালেন অভিনেত্রী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা জানালেন অভিনেত্রী

অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা জানালেন অভিনেত্রী

অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা জানালেন অভিনেত্রী

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন অপু। তাঁর কাছ থেকে ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাসের ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই ওই যুবকের সঙ্গে ছবি এবং তাঁর উদ্দেশে লেখা বার্তাটি নজর কেড়েছে অনেকের।

‘প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর’

জন্মদিনের শুভেচ্ছাবার্তার শুরুতেই অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’

ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানান অভিনেত্রী। তাঁর মতে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন এই ব্যক্তির কাছ থেকে। জীবনের পথচলায় তাঁর কাছ থেকে শেখা বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে অপু লেখেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’

শুভেচ্ছাবার্তায় ওই ব্যক্তির সাফল্য কামনার পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন অপু। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’

কে এই যুবক?

ছবিতে থাকা ব্যক্তির পরিচয় পোস্টে আলাদা করে উল্লেখ করেননি অপু বিশ্বাস। তবে তাঁর লেখা থেকে বোঝা যায়, ওই ব্যক্তি অভিনেত্রীর বন্ধু এবং ব্যবসায়িক পরামর্শদাতা।

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ব্যবসায়িক জীবনে ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাই তুলে ধরেছেন তিনি।

অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের বরাত অনুযায়ী, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান। তবে অভিনেত্রীর পোস্টে তাঁর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three