Image

হামজার লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, রেফারির সিদ্ধান্তে অবিচারের অভিযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হামজার লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, রেফারির সিদ্ধান্তে অবিচারের অভিযোগ

হামজার লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, রেফারির সিদ্ধান্তে অবিচারের অভিযোগ

হামজার লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, রেফারির সিদ্ধান্তে অবিচারের অভিযোগ

ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ৮৯ মিনিটে গোল হজম করে শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হারতে হয় তাদের। হারের হতাশার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড। ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার।

চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে নয় মিনিটের মধ্যে দুবার ফাউল করেন হামজা। দুই ঘটনায় দুটি হলুদ কার্ড দেখানোয় মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শেফিল্ডের কোচ।

রেফারির সিদ্ধান্ত নিয়ে ওয়াইল্ডারের প্রশ্ন

চেলসি থেকে ধারে পোর্টসমাউথে যোগ দেওয়া রায়ানকে নাটমেগ করার চেষ্টা করতে গিয়ে তাঁর সঙ্গে ধাক্কা লাগে হামজার। এরপর মাটিতে পড়ে যান রায়ান। শেফিল্ড কোচ ওয়াইল্ডারের দাবি, ওই ঘটনার পর রেফারি অলিভার ল্যাংফোর্ড হামজাকে জানিয়েছিলেন, তাঁকে লাল কার্ড দেখানো হবে না। কিন্তু কিছুক্ষণ পরই সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ওয়াইল্ডার বলেন, ‘হামজা (মাঠে) কোথায় যাবে? সে কি মিস্টার ক্লেপল, যে হুট করে মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটছে। স্যাম ম্যাককালামকে তিন-চারবার বাধা দেওয়া হয়েছে।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে তিনি আরও বলেন, ‘হামজা আসলে কোথায় যাবে, সেটাই বুঝতে পারছি না। আমাকে সতর্ক থাকতে হবে, কারণ হয়তো যা বলতে চাই, তা বলতে পারছি না। ম্যাচের শেষ মুহূর্তেও আমাদের দলের এক খেলোয়াড়কে বক্সের মধ্যে টেনে ধরা হয়। সেখানে পরিষ্কার দেখা গেছে, তার জার্সি প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়েছিল।’

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী

‘আমাদের প্রতি অবিচার করা হয়েছে’

রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে ওয়াইল্ডার বলেন, ‘কথা হচ্ছিল, রেফারি তাকে লাল কার্ড দেখাবেন না। এরপর দেখলাম, প্রতিপক্ষের খেলোয়াড়েরা গিয়ে ভিড় করছে। সেটা গেমসম্যানশিপের অংশ হতেই পারে। তবে মনে হচ্ছে, আমাদের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে।’

পয়েন্ট তালিকায় ১৫তম শেফিল্ড

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা সোয়ানসি সিটির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।

চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এখন পর্যন্ত গোলের দেখা পাননি বাংলাদেশের এই মিডফিল্ডার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three