Image

রোনালদোর পর্তুগাল দলে ফেরার সম্ভাবনা নিয়ে বোনের হতাশাজনক মন্তব্য

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 31 মিনিট আগে
রোনালদোর পর্তুগাল দলে ফেরার সম্ভাবনা নিয়ে বোনের হতাশাজনক মন্তব্য

রোনালদোর পর্তুগাল দলে ফেরার সম্ভাবনা নিয়ে বোনের হতাশাজনক মন্তব্য

রোনালদোর পর্তুগাল দলে ফেরার সম্ভাবনা নিয়ে বোনের হতাশাজনক মন্তব্য

পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর বোন এলমা আভেইরোর মতে, রোনালদোর ফিরে আসার চেয়ে আর না ফেরার সম্ভাবনাই বেশি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন এলমা। অনুষ্ঠানে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেসও উপস্থিত ছিলেন।

রোনালদোকে ঘিরে পরিস্থিতি নিয়ে এলমা বলেন, “হ্যাঁ হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমার মনে হয় দুজনেই—রোনালদো ও কোচ—আঘাত পেয়েছেন। এটা এমন একটি পরিস্থিতি, যেখানে তাঁরা নিজেরাই মুখোমুখি। আমি সেখানে নেই, শুধু আমার ভাইয়ের হয়ে কথা বলছি।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি আসলে থমকে আছে। দেখা যাক কী হয়। আমি জানি না, এটি ভীষণ জটিল। যখন আমরা বিশ্বাসঘাতকতার শিকার হই, তখন সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন।”

এলমার এমন মন্তব্যের পর রোনালদোকে পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। একই সঙ্গে ভাইয়ের অর্জন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান আরও বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য।

রোনালদোর জাতীয় দল ছাড়ার বিষয়টি অবশ্য এখনও চূড়ান্ত নয়। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেও সভাপতি পেদ্রো প্রোয়েন্সা নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে তাঁকে ফিরে পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন।

কয়েক দিন আগে পোর্তোর নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় প্রোয়েন্সা বলেছিলেন, “আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

জাতীয় দলের সতীর্থরাও রোনালদোর ফিরে আসার ব্যাপারে আশাবাদী। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া বলেছেন, তিনি চান বিষয়টির দ্রুত ইতিবাচক সমাধান হোক।

“আমি শুধু চাই সবকিছু ভালোভাবে সমাধান হোক। আশা করি, তিনি ফিরে আসবেন এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সত্যি বলতে, আমরা সবাই এটিই চাই,” বলেন ভিতিনিয়া।

এদিকে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে সৌদি আরবে নিজের ক্লাব আল নাসরে ফিরেছেন রোনালদো। ক্লাবটির সর্বশেষ ম্যাচেও গোল করেছেন তিনি।

এর মধ্যেই নিজের ক্যারিয়ার নিয়েও বড় মন্তব্য করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার দাবি করে রোনালদো বলেন, “আমার নামের পাশে সংখ্যাগুলোই সব বলে দিচ্ছে।”

তবে জাতীয় দলে ফেরার বিষয়ে রোনালদো নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে নভেম্বরে পর্তুগালের জার্সিতে তাঁকে দেখা যাবে কি না, সেটি এখনো অনিশ্চিতই রয়ে গেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three