সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না: রণবীর কাপুর
- 1
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 2
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর
- 3
এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন
- 4
মাকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মৌসুমীপুত্র ফারদিনের
- 5
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল, শেষ ম্যাচেও বড় হার

সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না: রণবীর কাপুর
সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না: রণবীর কাপুর
বলিউড অভিনেতা রণবীর কাপুরের চোখে ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রের জন্য সাই পল্লবীর বিকল্প নেই। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে রণবীর জানিয়েছেন, সাইয়ের সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ যেকোনো অভিনেতার জন্যই সৌভাগ্যের।
সম্প্রতি এক ভিডিও বার্তায় সাই পল্লবীর উদ্দেশে রণবীর বলেন, ‘তোমার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো তোমার সততা। তোমার মতো একজন সহ-অভিনেত্রীর সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ পেলে যেকোনো অভিনেতাই নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর সীতার চরিত্রের ক্ষেত্রে সত্যি বলতে, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না।’
সাই পল্লবীকে দর্শক নতুনভাবে দেখতে পাবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা। পর্দায় তাঁদের একসঙ্গে দেখার মুহূর্তটির জন্য তিনি অপেক্ষা করছেন বলে জানান।
রণবীরের কথায় আবেগাপ্লুত সাই পল্লবী
সাই পল্লবীর প্রশংসার পাশাপাশি তেলুগুভাষী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীর। তেলুগু ভাষায় তিনি দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।
রণবীরের এমন আন্তরিক বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাই পল্লবী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কত মিষ্টি!’
দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত এই ছবিটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যে রণবীরের এই প্রশংসা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সীতা চরিত্রে সাই পল্লবীর অভিনয় কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।















